৫ প্রবাসী ফুটবলার নিয়েও পারল না বাংলাদেশ
- আপডেট সময় : ১২:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 5
উজবেকিস্তানের কাছে হারে শুরু বাংলাদেশ যুব দলের এশিয়ান কাপ বাছাই। ২-০ গোলে জিতেছে বিশ্বকাপ খেলা দেশটি। লাল-সবুজের জার্সিতে চার প্রবাসীর অভিষেক হলেও মাঠের নৈপুণ্যে মন ভরাতে পারেনি দল।
স্কোয়াডে ৫ প্রবাসী ফুটবলার। এর মধ্যে চার জনের হয়েছে অভিষেক। সঙ্গে দীর্ঘ প্রস্তুতি তো ছিলই। তবে উজবেকিস্তান মিশনের প্রথম ম্যাচে সঙ্গী হতাশা। স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ যুব দল।
শুরু থেকেই উজবেকদের একের পর এক আক্রমণ সামলেছে বাংলাদেশ। ১৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাইসুল ইসলাম রাহিদের আত্মঘাতি গোলে। ৫ মিনিট পর একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের। মাহি খান আর জিদান ইউসুফের পর অভিষেক হয় অ্যাডাম আব্বাস ও ইশান মালিকের।
তবে ভাগ্য বদলায়নি বাংলাদেশের। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুন করে উজবেকিস্তান। স্কোরশিটে নাম তোলেন ফরোয়ার্ড আবরাইভ। সময় যতো গড়িয়েছে বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা ততো কমেছে। প্রবাসীদের মধ্যে সবচেয়ে আলোচিত অ্যাডাম আব্বাসও ছিলেন নিষ্প্রভ।
যদিও শেষদিকে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ অপু। পরের মিনিটে ডি বক্সে আরেক ফরোয়ার্ড জয়ের ক্রসও কাজে আসেনি। বিশ্বকাপ খেলা দেশটির যুব দলের শক্তির আঁচ পেয়েছে বাংলার যুবারা।





















মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী