ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শক্তিশালী হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একটি বিয়ের অনুষ্ঠানে ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার জবাবে এই হামলা চালানো হয় বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। এতে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি পেন্টাগনের পাইলট ও ফ্লাইট ক্রু সদস্যরা নিহত হয়েছেন।

এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্ডানের ওই বিমানঘাঁটির বেশ কয়েকটি কারিগরি ও প্রযুক্তিগত অবকাঠামোতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের

আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬