ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডকে বিদায় করে পাকিস্তানের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়লেন মুনিবা আলি। বাঁহাতি ওপেনারের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল পাকিস্তান। পরে বোলারদের নৈপুণ্যে থাইল্যান্ডকে সহজেই আটকে রেখে দারুণ জয়ে এশিয়া কাপ শুরু করল তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রানের বেশি করতে পারেনি তারা। তবে পরে বোলারদের কল্যাণে থাইল্যান্ডকে মাত্র ৮৪ রানেই থামিয়ে দেয় পাকিস্তান।

এই জয়ে নারী এশিয়া কাপে ইতিবাচক শুরু পেল পাকিস্তান। অন্য দিকে তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরে সবার আগে বিদায় নিল থাইল্যান্ড।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তান। ওপেনার মুনিবা ছাড়া আর কেউ লম্বা সময় ক্রিজে টিকতে পারেননি। ফলে মনে হচ্ছিল, একশও করতে পারবে না পাকিস্তান।

তবে মুনিবা ৫২ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া সাদাফ শামস ২০ বলে ২০, উম্মে হানি ১৫ বলে ১৭ ও তুবা হাসান ৪ বলে ১২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

থাইল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন থিপাচা পুথাওং ও সুলিপর্ন লাওমি। এই ৩ উইকেটের সৌজন্যে সব মিলিয়ে ১৭৩ উইকেট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ উইকেটশিকার হয়ে যান পুথাওং।

রান তাড়ায় সুযোগই তৈরি করতে পারেনি থাই মেয়েরা। দলীয় পঞ্চাশ রান করতেই তাদের লেগে যায় ১৩ ওভারের বেশি। ছয় নম্বরে নেমে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন চানিদা সুথিরুয়াং।

পাকিস্তানের পক্ষে বল হাতে ১১ রানে ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড়া তুবা হাসানের শিকার ২ উইকেট।

একই মাঠে শনিবার রাতে নিজেদের পরবর্তী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডকে বিদায় করে পাকিস্তানের দারুণ শুরু

আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬