হামলার প্রতিশোধ না নিতে ইরানকে হুঁশিয়ার করলেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 3
হরমুজ প্রণালীর কাছে ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দাবি করেছেন, ইরানিদের ‘ব্যর্থ প্রচেষ্টার’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হচ্ছে।
তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন স্থাপনের চেষ্টা করেছিল। তবে বর্তমানে সেখানে কোনো মাইন নেই; সেগুলো ‘সম্পূর্ণ অপসারণ বা ধ্বংস করা হয়েছে’।
এ ছাড়া ইরান জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষ্য, ক্ষেপণাস্ত্রগুলোর সবগুলোই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
ট্রাম্প সতর্ক করে বলেন, ‘ব্যর্থ রাষ্ট্র’ ইরান যদি এই ‘অত্যন্ত ন্যায়সংগত’ হামলার প্রতিশোধ নেয়, তাহলে দেশটির ওপর আরও কঠিন ও উচ্চ মাত্রার হামলা চালানো হবে।
তিনি আরও বলেন, ‘তবে এটি তাদের ওপর চালানো সবচেয়ে বড় হামলা হবে না।
সেটি অপেক্ষমাণ রয়েছে। যখন তা শেষ হবে, তখন ইসলামিক রিপাবলিক অব ইরানের খুব সামান্য অংশই অবশিষ্ট থাকবে।’





















আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু