পিছিয়ে পড়েও দাপুটে জয় আলকারাজের
- আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 4
শুরুতেই এক সেট পিছিয়ে পড়লেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। পরের সেটেই স্বরূপে ফিরলেন ফিরলেন এই স্প্যানিশ তারকা। পরপর তিন সেট জিতে পর্তুগালের জেইমে ফারিয়াকে হারিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিলেন দ্বিতীয় বাছাই আলকারাজ।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফারিয়ার বিপক্ষে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে জয় পেয়েছেন আলকারাজ। তৃতীয় রাউন্ডে চীনের উ ইবিংয়ের বিপক্ষে মাঠে নামবেন এই তারকা।
ইউএস ওপেন দিয়ে প্রায় পাঁচ মাস পর কোর্টে ফিরে সোমবার রোমান সাফিউলিনকে সরাসরি সেটে হারিয়ে সহজেই প্রথম রাউন্ড পার করেছিলেন আলকারাজ। তবে দ্বিতীয় রাউন্ডে ৭২ নম্বর বাছাই ফারিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে কিছুটা চাপে পড়তে হয়।
ফারিয়া ৪-৩ গেমে আলকারাজের সার্ভ ভেঙে এগিয়ে যান। সেট জিতে নিয়ে অঘটনের ইঙ্গিত দিলেও দ্বিতীয় সেটে আর পেরে ওঠেননি ফারিয়া। ৬-০ ব্যবধানে সেট জিতে ম্যাচে ফিরেন আলকারাজ। এরপর তৃতীয় ও চতুর্থ সেটেও দাপটের সঙ্গে জিতে ম্যাচ নিজের করে নেন স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। প্রথম সেটে আমি ভালোই অনুভব করছিলাম, কিন্তু সময় নিয়ে খেলিনি। সেটাই আমাকে ভুগিয়েছে। এরপর আমি মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছি, শান্ত থেকেছি এবং বিশ্বাস করেছি ভালো কিছু ঘটবে।’
আলকারাজের জন্য এবারের ইউএস ওপেনের পথটা কিছুটা সহজ হয়ে উঠেছে। চোটের কারণে নিউ ইয়র্কে নেই তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনার। ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচও ইতোমধ্যে বিদায় নিয়েছেন।
ফলে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও উজ্জ্বল দেখাচ্ছে আলকারাজের। পরের রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ উ ইবিং বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে রয়েছেন। চতুর্থ রাউন্ডে যাওয়ার লড়াইয়ের ম্যাচটি শুরু হবে আগামীকাল।



























আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টা এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন