ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৭ ম্যাচে গোলের কীর্তি কেইনের, বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

জার্মানিতে লিগ বদলালেও গোল করার অভ্যাস বদলায়নি হ্যারি কেইনের। বায়ার্ন মিউনিখের হয়ে নিয়মিতই গোল করে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। এবার জার্মান কাপেও গড়লেন অনন্য এক কীর্তি। টুর্নামেন্টে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

জার্মান কাপে এর আগে মাত্র দুজন খেলোয়াড় টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে প্রথমবার এই রেকর্ড গড়েন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। পরে ২০১৩-১৪ মৌসুমে একই কীর্তি স্পর্শ করেন থমাস মুলার। এবার সেই তালিকায় নাম লেখালেন কেইন।

কীর্তির রাতটি আরও স্মরণীয় হয়েছে বায়ার্নের বড় জয়ে। জার্মান কাপের ম্যাচে ভিএফএল ওসনাব্রুককে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাভারিয়ানরা।

অবশ্য ম্যাচের শুরুটা বায়ার্নের জন্য ছিল হতাশার। পঞ্চম মিনিটেই রবিন মেইসনারের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় ওসনাব্রুক।

তবে ১৮ মিনিটেই বায়ার্নকে সমতায় ফেরান কেইন। এ গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজের গোলের খাতাও খোলেন তিনি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বায়ার্ন।

২৪ মিনিটে টম বিশফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর আরও দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। এরপর ৮৬ মিনিটে আরেকটি স্পটকিক সফলভাবে কাজে লাগিয়ে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন ইংলিশ তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টানা ৭ ম্যাচে গোলের কীর্তি কেইনের, বায়ার্নের বড় জয়

আপডেট সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬