ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মেসির সম্মানে ১০ মিনিট পর এক মিনিট থামবে খেলা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায় যেন একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি। দেশের ফুটবলের এই কিংবদন্তিকে স্মরণীয় বিদায় জানাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সব স্তরের ফুটবল ম্যাচে আয়োজন করা হবে এক মিনিটের বিশেষ করতালি।

এএফএ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের বিভিন্ন বিভাগের ম্যাচে এই শ্রদ্ধা নিবেদন করা হবে। এর আওতায় থাকবে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা এক মিনিটের জন্য থামিয়ে দেওয়া হবে। এ সময় মাঠের খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকেরা করতালির মাধ্যমে মেসিকে সম্মান জানাবেন। আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই ১০ মিনিট সময়টি বেছে নেওয়া হয়েছে।

মেসির প্রতি এমন শ্রদ্ধা ইতোমধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচেও। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানান।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি বিশেষ ভিডিও প্রদর্শন করতে হবে।

শুধু মাঠের খেলোয়াড় নয়, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান—সবকিছুর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে সম্মান জানাবে।

জাতীয় দলের হয়ে মেসিই আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন এবং করেছেন ১২৫ গোল।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এএফএর এই উদ্যোগে স্পষ্ট—আর্জেন্টিনার ফুটবল সমাজ তাদের সবচেয়ে বড় তারকাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রস্তুত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির সম্মানে ১০ মিনিট পর এক মিনিট থামবে খেলা

আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬