ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, আটক প্রথম স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:৪৮ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের ভেতরে অন্য কেউ ছিল না। মরিয়মের গলায় ফাঁস লাগানো থাকলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটের পাশের কক্ষে উপস্থিত ছিলেন।

এদিকে ডিএমপির গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল ও আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তাদের হেফাজতে নেওয়া হয়।

এডিসি মিজানুর রহমান বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কিত আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ যথাযথভাবে সম্পন্ন করে।

এরপর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে এডিসি মিজানুর রহমান বলেন, তদন্তের স্বার্থে প্রাথমিক অবস্থায় সব তথ্য প্রকাশ করা হচ্ছে না। সিআইডি ক্রাইম সিন টিম রিপোর্ট হস্তান্তর করার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, আটক প্রথম স্ত্রী

আপডেট সময় : ১১:১৯:৪৮ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬