ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আসামি। রোববার (২০ সেপ্ম্বের) রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জবানবন্দিতে তিন আসামিই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তারা। এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হলে তাদের চিন্তাভাবনার জন্য তিন ঘণ্টা সময় দেন আদালত। পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘অপ্রতিম হত্যা মামলায় তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’ রাত পৌনে ৯টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬