ফিলিস্তিন ইস্যুতে কথা বলতে ভয় নেই ‘অ্যাভেঞ্জার্স’ তারকার
- আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ন, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 7
‘অ্যাভেঞ্জার্স’ তারকা পিউ জানিয়েছেন, হলিউডের অনেকেই দীর্ঘ সময় ফিলিস্তিন ইস্যু নিয়ে নীরব থাকায় বিস্মিত তিনি। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স বলেন, ফিলিস্তিন ইস্যুতে কথা বলার কারণে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েক লাখ অনুসারী কমে থাকতে পারেন। তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
পিউ বলেন, ‘মানুষ কথা বলা শুরু করতে এবং সহানুভূতি দেখাতে এত সময় নিল কেন, আমি জানি না। তবে এ বিষয়ে কথা বলতে আমি কখনো ভয় পাইনি।’
ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন লিংক নিয়মিত শেয়ার করে আসছেন এই অভিনেত্রী। গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়ে বক্তব্যও দেন তিনি। ওই আয়োজন থেকে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলারের বেশি সংগ্রহ হয়েছিল।
সাক্ষাৎকারে পিউ আরও বলেন, ‘এখনো সবকিছু ঘটছে। শিশুরা মারা যাচ্ছে, মায়েরা কষ্ট পাচ্ছেন।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে নিজের স্বাভাবিক জীবনের ছবি দেখানো আর অন্যদিকে মানুষের দুর্ভোগ দেখার বিষয়টিও তাকে ভাবায় বলে জানান তিনি।
পিউ জানান, ফিলিস্তিন নিয়ে প্রকাশ্যে কথা না বলতে তার দলের কেউ কখনো তাকে পরামর্শ দেননি। এমনকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিংয়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ আয়োজনে যোগ দিতে যারা তাকে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

























প্রমোশন পেয়েও তৃপ্ত নন খালেদ-হাসানদের কোচ