ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৪৫ রানে গুটিয়ে পাকিস্তানের সামনে ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1

প্রথম সেমি-ফাইনালে তবু পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়টিতে যেন ভারতের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৪৫ রানে গুটিয়ে হেরে গেল লঙ্কানরা।

জাপানের নিশিনে এশিয়ান গেমস ক্রিকেটের দ্বিতীয় সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে স্বর্ণপদক ম্যাচের টিকিট পেয়েছে ভারত। যেখানে আগেই তাদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশকে প্রথম সেমি-ফাইনালে হারানো পাকিস্তান।

একই মাঠে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রোঞ্জপদকের ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর বেলা ১১টায় স্বর্ণপদকের লড়াই করতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ইশান কিষানের চমৎকার ইনিংসে ৭ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় ভারত। পরে শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ১২৪ রানের বিশাল জয় পায় তারা।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ৭৭ রানে।

এছাড়া ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বনিম্ন স্কোর এটি। গত বছর তাদের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়েছিল সংযুক্ত আরব আমিরাত।

ম্যাচে ভারতের ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ৪ চার ও ৫ ছক্কায় মাত্র ৪৬ বলে ৮০ রানের অপরজিত ইনিংস খেলেন ইশান। পরে তার চেয়েও ৩৫ রান কমে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

রান তাড়ায় প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফিরে যান দুই লঙ্কান ব্যাটার। পরের ওভারে বিপদ আরও বাড়িয়ে রান আউট হন লাসিথ ক্রুসপুল।

শ্রীলঙ্কার তিন ব্যাটারই ফেরেন শূন্য রানে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম তিন ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে খালি হাতে ফিরেছিলেন নিউ জিল্যান্ডের প্রথম চার ব্যাটার।

এরপর জোড়া ছক্কা মেরে কিছুটা চাপ সরানোর চেষ্টা করেন নুয়ানিদু ফার্নান্দো। কিন্তু তিনিও কাটা পড়েন রান আউটে। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুয়ে ১৫ রান করতে পারেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত থেকে। সব মিলিয়ে মোটে ৯.৫ ওভার খেলতে পারে শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিশেক শর্মা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে একপ্রান্তে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। তবে অন্য প্রান্তে টিকতে পারেননি অভিশেক শর্মা (৭) ও সাঞ্জু স্যামসন (৭)।

সূর্যবংশীর তাণ্ডবেই পাওয়ার প্লেতে পঞ্চাশ পেরোয় ভারত। এরপর ফিরে যান ৬ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৮ রান করা তরুণ ওপেনার। পরে অধিনায়ক শ্রেয়াস আইয়ারও বেশিক্ষণ টিকতে পারেননি।

সেখান থেকে দলকে একাই টানেন ইশান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৩ বলে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের ১৩তম ফিফটি। পরে রানের গতি বাড়িয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে ২৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কাকে ৪৫ রানে গুটিয়ে পাকিস্তানের সামনে ভারত

আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬