ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি খুলতে ইরানের ওপর চীনের চাপ, আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 65

যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার মূল আলোচ্যসূচি নিয়ে চীনের বেইজিংয়ে বৈঠক শুরু হয়েছে। এই দুটি বিষয়ে চীন বেশ সোচ্চার এবং তারা নিজেদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে। জানা গেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খোলার বিষয়ে ইরানের ওপর চাপ প্রয়োগ করবে বেইজিং।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করার পর থেকে চীন এর তীব্র সমালোচনা করে আসছে এবং একে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। তবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌচলাচল পথটি বন্ধ রাখা অব্যাহত রাখায় বেইজিং এখন ইরানেরও ক্রমবর্ধমান সমালোচনা করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইরান যদি প্রণালীটি বন্ধ রাখা অব্যাহত রাখে, তবে বেইজিং তাদের কী ধরনের সমর্থন দেবে, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। বিশেষ করে, প্রণালী বন্ধ রাখার কারণে ইরানের ওপর নতুন করে অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ রুখতে জাতিসংঘে চীনের সমর্থন তেহরানের জন্য অত্যন্ত জরুরি।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে চীন কী প্রস্তাব দিতে পারে-এমন কোনো ছাড় ওয়াশিংটনকে দেওয়া হবে কি না, যা তেহরানের উদ্বেগের কারণ হতে পারে-সে বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ের কাছে সুস্পষ্ট ধারণা চাইছেন।

এর বিপরীতে চীনেরও একটি শক্ত দাবি রয়েছে। ট্রাম্পের সঙ্গে ওই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইরান যাতে কোনো প্রতিশোধমূলক বা নাটকীয় পদক্ষেপ না নেয়, বেইজিংয়ের পক্ষ থেকেও সে বিষয়ে নিশ্চয়তা চাওয়া হচ্ছে। সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি খুলতে ইরানের ওপর চীনের চাপ, আলোচনা শুরু

আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬