লড়তে বাধ্য হলে যুদ্ধের ময়দানেই জবাব দেবে ইরান: পররাষ্ট্র মুখপাত্র

- আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 48
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান প্রয়োজনে লড়াই এবং সুযোগ থাকলে কূটনীতি উভয় পথেই হাঁটতে প্রস্তুত।
সোমবার (১১ মে) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যখনই আমাদের লড়তে বাধ্য করা হবে, আমরা লড়ব। আবার যখনই কূটনীতির সুযোগ তৈরি হবে, আমরা সেই সুযোগকেও কাজে লাগাব।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের প্রতিটি সিদ্ধান্ত জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই নেওয়া হবে। বাঘাই বলেন, কূটনীতির নিজস্ব কিছু নিয়ম রয়েছে। তবে ইরান বরাবরই প্রমাণ করেছে যে, আমরা আমাদের জনগণের স্বার্থ রক্ষায় অত্যন্ত সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করতেই এই মন্তব্য করেছেন মুখপাত্র। তার বক্তব্যে লড়াইয়ের প্রস্তুতি যেমন ছিল, তেমনি জাতীয় স্বার্থ রক্ষায় আলোচনার দুয়ারও খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা

























