বিশ্বাসঘাতকের মুখোশ খুলে দেবে ইরান: ইসমাইল বাঘাই
- আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 24
যে গোপনে বিশ্বাসঘাতকতা করবে, তাকে জনসমক্ষে উন্মোচিত করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঐতিহ্যবাহী আরবি প্রবাদ উদ্ধৃত করে এক পোস্টে তিনি এ বার্তা দিয়েছেন।
এই বার্তায় নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি দাবির পরপরই ইরানের পক্ষ থেকে এমন কড়া মন্তব্য সামনে এলো। সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছিলেন। নেতানিয়াহুর এই তথ্য ফাঁসের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি ইসরায়েলি নেতার কড়া সমালোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও তাঁর বার্তায় সরাসরি সংযুক্ত আরব আমিরাতের নাম নেননি। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ জুয়া। আর এই কাজে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা ক্ষমার অযোগ্য অপরাধ। যারা বিভেদ সৃষ্টির জন্য ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করছে, তাদের এর জন্য জবাবদিহি করতে হবে।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাতে গোপন সফরের এই দাবিটি সরাসরি অস্বীকার করেছে আমিরাত সরকার।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম উল্লেখ না করলেও ইরানের এই রহস্যময় হুঁশিয়ারি ও সমালোচনার তীর মূলত ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রাখা আঞ্চলিক দেশগুলোর দিকেই নির্দেশ করছে। সূত্র: আল-জাজিরা

























২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ