ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভার দপ্তর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 53

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন সম্পন্ন করেছেন। এতে স্বরাষ্ট্র, পুলিশ ও সাধারণ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন তিনি।

শনিবার এএনআই–এর এক প্রতিবেদনে জানানো হয়, রাজভবনের অনুমোদনের পর নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ১০ মে শপথ নেওয়ার পর এটি বিজয় সরকারের প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, স্বরাষ্ট্র, পুলিশ, জনপ্রশাসন, নারী ও যুবকল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ, পৌর প্রশাসন, নগর উন্নয়ন এবং পানি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী বিজয় নিজেই।

মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ আরেক সদস্য কে এ সেঙ্গোট্টাইয়ানকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা ও আর্থিক প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া এন আনন্দ পেয়েছেন গ্রামীণ উন্নয়ন ও পানি সম্পদ মন্ত্রণালয়, আধাভ অর্জুনা পেয়েছেন গণপূর্ত ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় এবং এস কীর্তনাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো অ-দ্রাবিড় দল রাজ্যটিতে সরকার গঠন করল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মন্ত্রিসভার দপ্তর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী বিজয়

আপডেট সময় : ১০:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬