ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে নান্নুসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 59

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নানা পরিচয়ে দায়িত্ব পালনের পর এবার অবশেষে পরিচালক হিসেবে পথচলা শুরু হচ্ছে মিনহাজুল আবেদিন নান্নুর। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মিরপুরে আগামী ৭ জুন বিসিবি কার্যলয়ে অনুষ্ঠিত হবে পরিচালনা পরিষদ নির্বাচন। এর আগে সোমবার (২৫ মে) প্রকাশ করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছে নান্নুসহ মোট ৮ জন। আর ভোটাভুটি হবে বাকি ১৫টি পদে।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে ক্যাটাগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি) থেকে পরিচালক হিসেবে আসেন মোট ১০ জন। এদের মধ্যে ৭ জন নির্বাচনের আগেই অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত হয়ে গেছে।

ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুব চৌধুরী, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত ও রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন।

এই ক্যাটাগরিতে নির্বাচন হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। খুলনা বিভাগে ২টি পদের বিপরীতে প্রার্থী আছেন ৩ জন- মোঃ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোঃ আব্দুছ ছালাম। বরিশালে ১টি পদের বিপরীতে প্রার্থী ২ জন- মোঃ মিজানুর রহমান ও মোঃ মুনতাসির আলম চৌধুরী।

এছাড়া তৃতীয় ক্যাটাগরি থেকে এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর। তাদের প্রত্যেকের নাম আগামী ৭ জুন ভোটাভুটির পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর বাইরে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ১২টি পদের বিপরীতে প্রার্থী আছেন মোট ১৬ জন। তারা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোঃ রফিকুর ইসলাম বাবু, প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিন নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, মেজর ইমরোজ আহমেদ (অবঃ)।

সব মিলিয়ে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে ২৩ জন নিয়ে হবে বিসিবির প্রাথমিক পরিচালনা পরিষদ। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রতিনিধিকে নিয়ে হবে ২৫ জনের পূর্ণাঙ্গ বোর্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিসিবিতে নান্নুসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট সময় : ০৪:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬