ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার পথে এগোনোর আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 55

মধ্যপ্রাচ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সমঝোতার স্বার্থে কিছুটা ছাড় দেবে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে ওয়াং ই এ মন্তব্য করেন। এ সময় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।

অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সমুদ্রে কয়েকটি নৌযানেও আক্রমণ করেছে তারা। এতে যুদ্ধ অবসানের সম্ভাব্য সমঝোতা হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াং ই। তিনি জানান, সংঘাত নিরসনে চীন সক্রিয়ভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট প্রধান পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে ওয়াং ই বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগকে আমরা সমর্থন করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ইতিবাচক প্রচেষ্টাকেও চীন সমর্থন করে।’

ওয়াং ই আবারও সংশ্লিষ্ট সব পক্ষকে ‘পারস্পরিক সমঝোতার মনোভাব নিয়ে’ এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার পথে এগোনোর আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬