ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ বিমানবাহিনীর বহরে যুক্ত হলো নতুন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 61

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি সংস্থা রোস্টেক জানিয়েছে, তাদের অংশীদার প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন (ইউএসি) রুশ বিমানবাহিনীর কাছে নতুন ব্যাচের সুখোই সু-৩৫এস বহুমুখী যুদ্ধবিমান হস্তান্তর করেছে। মঙ্গলবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়, ‘ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেসের কাছে নতুন সু-৩৫এস বহুমুখী যুদ্ধবিমানের একটি ব্যাচ সরবরাহ করেছে। চতুর্থ প্লাস প্লাস প্রজন্মের এই যুদ্ধবিমানগুলো কারখানার পূর্ণাঙ্গ পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাইলটরা বিভিন্ন অপারেশনাল মোডে বিমানগুলোর পরীক্ষা পরিচালনা করেন। এরপর যুদ্ধবিমানগুলোকে তাদের নিজ নিজ ঘাঁটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।’

সুখোই সু-৩৫এস যুদ্ধবিমানটি মূলত আকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি এটি নিজ ঘাঁটি থেকে অনেক দূরবর্তী এলাকায় শত্রুপক্ষের স্থল অবকাঠামোতেও হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছে রোস্টেক।

নিউজটি শেয়ার করুন

রুশ বিমানবাহিনীর বহরে যুক্ত হলো নতুন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান

আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬