ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পানির অভাবে মৃত্যু ৪৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 62

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হওয়ার পর সুপেয় পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে মালি থেকে বাড়ি ফেরার পথে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে নাইজারের আগাদেজ গভর্নরেট।

বিবৃতিতে এই গভর্নরেট জানায়, মালি থেকে নাইজারে ফেরার পথে তাদের বহনকারী ট্রাক বিকল হয়ে যায়। তাদের কাছে থাকা পানিও শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানির পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা মালি সীমান্তের কাছে নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল।

গভর্নরেট আরও জানায়, ‘ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু যানবাহনটি মেরামত করতে পারেননি। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে চরম তাপদাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’

তবে দুজন ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নিকটবর্তী একটি পানির উৎসের কাছে পৌঁছাতে পেরেছিলেন। সেখান থেকে আসামাকায় গিয়ে তারা কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে। সূত্র: ফ্রান্স২৪

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পানির অভাবে মৃত্যু ৪৯

আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬