ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে সবকিছুতে দৃষ্টান্ত রেখে এগিয়ে চলেছেন রোনালদো

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 43

আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল। ঘরের মাঠের এই ম্যাচের আগে দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোনালদোর প্রশংসা করে মার্তিনেজ বলেন, ’আমাদের অধিনায়ক যা কিছু করেন, সব কিছুতেই দলের জন্য উদাহরণ তৈরি করেন। জাতীয় দলকে সাহায্য করার জন্য তিনি দিনে ২৪ ঘণ্টাই নিজেকে উজাড় করে দেন। তাঁর মূল লক্ষ্যই থাকে প্রতিদিন নিজেকে আরও উন্নত করা।‘

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলায় অপেক্ষায় রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৭) ও গোলের (১৪৩) দুটি রেকর্ডই এই মহাতারকার।

পর্তুগালের মাটিতে আজকেই হতে পারে রোনালদোর শেষ ম্যাচ। তবে দলের কোচ মার্তিনেজ জানিয়েছেন, ৪১ বছর বয়সী এই মহাতারকা এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না।

পর্তুগিজ কোচ বলেন ‘ভবিষ্যতে কী ঘটবে তা আমরা কেউ জানি না। যে কেউ চোটে পড়তে পারে বা এমন কোনো সিদ্ধান্ত আসতে পারে যা আমাদের হাতে নেই। তাই আমাদের মূল মনোযোগ এখন অনুশীলনে, নিজেদের সেরাটা দেওয়ায় এবং জাতীয় দলের জার্সির প্রতি গর্ব বজায় রাখায়। রোনালদো ঠিক এই উদাহরণটাই সবার সামনে রাখছেন।‘

১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। আফ্রিকার দল কঙ্গোর বিপক্ষে নামার আগে নাইজেরিয়া ম্যাচটিকে দারুণ এক পরীক্ষা মনে করছেন পর্তুগিজ কোচ, ‘কঙ্গোর বিপক্ষে আমাদের যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কাজ করার সুযোগ পাব। এটি আমাদের দলের প্রস্তুতির জন্য একটি উপযুক্ত পরীক্ষা।‘

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্তুগালে সবকিছুতে দৃষ্টান্ত রেখে এগিয়ে চলেছেন রোনালদো

আপডেট সময় : ০১:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬