ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ার সঙ্গে ড্রয়ে নকআউটে পর্তুগাল

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬
  • / 15

কলম্বিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও দুই দলের কেউই গোলের দেখায় পায়নি। এই ড্রয়ে রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়াকে পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।

তিন খেলায় দুই জয় এবং আজকের ম্যাচের ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। পরের রাউন্ডে তারা পেয়েছে ঘানাকে। আর ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হল পর্তুগাল।

৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। এদিকে রোববার ভোরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের সামনে পড়েছে কঙ্গো।

মায়ামি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল কলম্বো, ৫৪ শতাংশ। তারা গোলে শট নেয় মোট ১২টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। রোনালদোরা মোট ৪টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কলম্বো।

এদিন ম্যাচের ১৭ মিনিটে দারুণ সেভে পর্তুগালকে বাঁচিয়ে দেন দিয়োগো কস্তা। ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে কলম্বিয়ান ফরোয়ার্ড জন কর্ডাবা শট নিলে ঝাপিয়ে পড়ে রুখে দেন পর্তুগিজ গোলকিপার।

পাঁচ মিনিট পর গোললাইন থেকে ক্লিয়ার করে এবার বিপদমুক্ত করেন পর্তুগালের ডিফেন্সিভ মিডফিল্ডার রুবেন নেভেস। গোল না পেয়ে হতাশা লুকাতে পারেননি হামেস রদ্রিগেজ। কারণ কলম্বিয়ান এই মিডফিল্ডারের দারুণ পাসেই বক্সে নিচু শট নিয়েছিলেন জন আরিয়াস।

৩৯ মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রসে বক্সে শট নিয়ে নিয়েছিলেন ব্রুনো ফের্নান্দেস। নিচু হয়ে থাকা কলম্বিয়ান গোলকিপার ফিস্ট করে বিপদমুক্ত করেন। ওই আক্রমণ প্রতিহত হওয়ার পর বক্সের বাইরে থেকে নেভেসের জোরাল শটও একটু জন্য খুঁজে পায়নি জালের দেখা। ৪২ মিনিটে গোলমুখের সামনে জোয়াও ফেলিক্সের ভলিও আক্ষেপ বাড়ায় পর্তুগালের।

৪৫ মিনিটে সেই একই আক্ষেপে পুড়ে কলম্বিয়া। আরিয়াসের নিচু শট রুখে দেন পর্তুগিজ গোলকিপার। খানিক পর সেই একই শটের যেন কপি করেন রদ্রিগেস, প্রতিপক্ষের গোলকিপারও তাই। শেষ পর্যন্ত গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

৫৫ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া আরিয়াসের শট সহজেই গ্লাভসবন্দি করেন পর্তুগাল গোলকিপার। পাঁচ মিনিট পর গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রোনালদো, যদিও ফেলিক্স পাস বাড়ানোর সময় অফসাইডে ছিলেন পর্তুগিজ যুবরাজ।

গোল মিসের মহড়ায় খানিক পর নাম তোলেন কলম্বিয়ান বদলি মিডফিল্ডার রিচার্ড রিওস। ৬৬ মিনিটে আরিয়াসের দুর্দান্ত শট অবিশ্বাস্যভাবে সেভ করেন কস্তা।

এই অর্ধে পর্তুগালকে ভালোভাবেই চেপে ধরে কলম্বিয়া। ৭৩ মিনিটে লুইস দিয়াস বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারের বাধায় শট নিতে পারেননি। পরের মিনিটে হামেস রদ্রিগেজের বুলেট গতির ভলি থাকেনি লক্ষ্যে, বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ হেডে জালে বল জড়ান সানচেজ। যদিও লিও অফসাইডে থাকায় গোল পায়নি কলম্বিয়া। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে দুই দলকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ার সঙ্গে ড্রয়ে নকআউটে পর্তুগাল

আপডেট সময় : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬