ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে নামার আগেই ধাক্কা নিউ জিল্যান্ড দলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 0

ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডে নির্ভরযোগ্য দুই সদস্য— মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফোকস। ঘরের মাঠে এই সিরিজে স্বাগতিকরা বিকল্প হিসেবে স্কোয়াডে অর্ন্তভুক্ত করেছে জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনারকে।

গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান, যা থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। কেন্টারবেরির একটি অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পান ফোকস।

নিউ জিল্যান্ড ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে— ফোকসের মাঠে ফেরার সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। টি-টোয়েন্টি সিরিজ মিস করলেও ভারতের বিপক্ষে পরবর্তী ওয়ানডে সিরিজের আগেই চ্যাপম্যান ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘মার্ক ও জাকের জন্য আমার খারাপ লাগছে। আশা করি দুজনেই দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে জশ ও ব্লেয়ারের অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য তারা দুজনেই মুখিয়ে আছে।’

আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর পর্যায়ক্রমে বাদ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কুড়ি কুড়ির সিরিজ শেষে ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সফর শেষে দুই দল দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।

নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জেকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।

নিউজটি শেয়ার করুন

ভারতের বিপক্ষে নামার আগেই ধাক্কা নিউ জিল্যান্ড দলে

আপডেট সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬