ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 6

ম্যাচ শেষের বাঁশি বাজার পরও অনেক সময় ফুটবলের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় মাঠের খেলার বাইরে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার জন্যও তেমনই এক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে মেসির কাছে এগিয়ে গিয়েছিলেন ভোজিনিয়া। উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে কিছুক্ষণ কথা বলা। কিন্তু নিজের কিছু বলার আগেই মেসির আচরণে মুগ্ধ হন তিনি।

ভোজিনিয়ার ভাষ্য, তিনি কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এরপর আর্জেন্টাইন তারকা বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’

ভোজিনিয়ার মতে, মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি। তিনি বলেন, এমন একজন ফুটবলারের মুখে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যিই বিশেষ অনুভূতি, যা তিনি কখনো ভুলবেন না।

মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’

এরপর তিনি মেসির কাছে একটি বিশেষ অনুরোধ করেন জার্সি বদল করা যাবে কি না। ভোজিনিয়ার দাবি, মেসি হাসিমুখেই সেই অনুরোধে সাড়া দেন। তিনি বলেন, ‘অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।’

একজন ফুটবলারের কাছে প্রিয় তারকার সঙ্গে জার্সি বিনিময় নিঃসন্দেহে স্মরণীয় অর্জন। আর তার সঙ্গে যদি যোগ হয় প্রশংসা ও আন্তরিক আলিঙ্গন, তাহলে সেই মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে। ভোজিনিয়ার কাছেও ঘটনাটি তেমনই। তার ভাষায়, এই ধরনের মুহূর্ত হৃদয়ে আজীবন খোদাই হয়ে থাকে।

ম্যাচের ফল যাই হোক, ভোজিনিয়ার জন্য এই দিনটি হয়ে থাকবে স্বপ্নপূরণের দিন। ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হওয়া, সেই মেসির কাছ থেকে প্রশংসা পাওয়া এবং স্মারক হিসেবে তার জার্সি সংগ্রহ করতে পারা একজন মেসি-ভক্তের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া

আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬