আর্জেন্টাইনদের ‘ইসরায়েলি’ পতাকা প্রদর্শন
- আপডেট সময় : ১১:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 7
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর ড্রেসিংরুমে ফেরার পথে এক নতুন বিতর্কে জড়িয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গ্যালারি থেকে আর্জেন্টাইন সমর্থকরা ইসরায়েলি পতাকা প্রদর্শন করার পরপরই তিনি মাটিতে থুতু ফেলছেন।
৩-২ ব্যবধানে ম্যাচটি শেষ হওয়ার পর হাসান যখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একদল আর্জেন্টাইন সমর্থক গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে ইসরায়েলের পতাকা মেলে ধরেন।
সেটি দেখার পর মিসরীয় কোচ সমর্থকদের দিকে তাকিয়ে কিছু একটা বলেন এবং এরপর মাটিতে থুতু ফেলে টানেলের ভেতর চলে যান। এই ভিডিওটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নেটিজেনদের একাংশ মনে করছেন, ফিলিস্তিনের প্রতি হাসানের প্রকাশ্য অবস্থানের কারণেই সমর্থকরা তাকে উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দিয়েছে। হোসাম হাসান এর আগেও বারবার ফিলিস্তিনের প্রতি তার জোরালো সংহতি প্রকাশ করেছেন এবং চলতি বিশ্বকাপে মিসরের প্রতিটি জয় ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর মাঠের ভেতরে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তিনি ফিলিস্তিন ইস্যুতে অন্যতম সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছেন।
নাটকীয়ভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কয়েক মুহূর্ত পরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও হাসান বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন যে, মাঠের ভেতর ও বাইরের কিছু ‘অদৃশ্য শক্তি’ ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তিনি সরাসরি বলেন, হয়তো অনেকেই চেয়েছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনাই যেন টুর্নামেন্টে টিকে থাকে।

























শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, আসামি হচ্ছেন যারা