ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে জয় দিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 6

কমনওয়েলথ গেমসে শুভসূচনা করেছেন বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। ছেলেদের ৫৫ কেজি ওজন শ্রেণীর ইভেন্টে সলোমন আইল্যান্ডের বক্সার ক্লিন্টন তেতেকানাকে পরাস্ত করে শেষ ষোলোতে নিজের স্থান নিশ্চিত করেছেন তিনি।

তিন রাউন্ডের এই লড়াইয়ে প্রথম রাউন্ড থেকেই আধিপত্য বিস্তার করেন রাকিব। দ্বিতীয় রাউন্ডে তেতেকানাকে নকডাউন করার পরপরই রেফারি খেলা থামিয়ে রাকিবকে বিজয়ী ঘোষণা করেন। পরশু শেষ ষোলোর লড়াইয়ে পাপুয়া নিউ গিনির বিড মাইকেল ইনোইনোর মুখোমুখি হবেন তিনি।

অন্যদিকে, গেমসের নারীদের সাঁতার ইভেন্টে ৫০ মিটার বাটারফ্লাই হিটে ৩২ দশমিক ৭১ সেকেন্ড টাইমিং নিয়ে ৫২ জন প্রতিযোগীর মধ্যে ৫১তম হয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার।

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৪০ জনের মধ্যে ১৯তম স্থান হয়েছেন সামিউল ইসলাম রাফি। তার টাইমিং ছিলো ২৬ দশমিক ৫৭ সেকেন্ড। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৪২ জনের মধ্যে ৩৯ তম হয়েছে সুকুমার রাজবংশী। তার টাইমিং ছিলো ১ মিনিট ১০ দশমিক ৩৯ সেকেন্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে জয় দিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬