ইসরায়েলের দিকে যাওয়া সব জাহাজে হামলা করবে হুতিরা

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫১:১৬ পূর্বাহ্ন, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩
- / 195
ইসরায়েলের দিকে যাওয়া সব জাহাজেই হামলা চালানো হবে বলে জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুতি। গতকাল শনিবার এক বিবৃতিতে তারা এমনটি জানায়।
গাজা যুদ্ধ শুরুর পর হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। সেইসঙ্গে ইরানের সমর্থিত গোষ্ঠিটি লোহিত সাগর এবং এর বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ জব্দ করেছে।
শনিবার এক বিবৃতিতে হুতি সেনাদের মুখপাত্র বলেন, লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরায়েলি বন্দরগামী সব জাহাজ নিষিদ্ধ। যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে ইসরায়েলি বন্দরগুলোর দিকে যাওয়া লোহিত সাগরের সমস্ত জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ক্ষেত্রে জাতীয়তার বিষয়টি বিবেচিত হবে না।
বিবৃতিটি প্রকাশের পর থেকেই এ হামলার হুমকি কার্যকর হবে বলেও জানিয়েছে হুতি সেনাদের মুখপাত্র।




















