ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 182

দুর্নীতির অভিযোগে বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। বিধিনিষেধের আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্যও রয়েছেন।

গতকাল সোমবার আমেরিকার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে এসব ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এদিন একটি প্রেসিডেনশিয়াল ঘোষণায় স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার সম্প্রসারিত হয়েছে।

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি থেকে জানা গেছে, ভিসা বিধিনিষেধের আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকারসহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাসহ দেশটির ৪৪টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক সরকারি কৌঁসুলি এবং গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালকের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দেওয়া হয়েছে। ডোমিনিকান রিপাবলিকের সাবেক অ্যাটর্নি জেনারেল, হাইতির সাবেক প্রধানমন্ত্রী ও দুজন সাবেক সিনেটর, লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এবং মার্শাল দ্বীপপুঞ্জের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়াও গুয়েতেমালার ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। মূল গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এর আগে গত ৮ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। দেশগুলো হলো- আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এবার ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩