সিপিএল অভিষেক রাঙালেন মিরাজ
- আপডেট সময় : ০২:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 5
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্স করলেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। মিরাজের অভিষেকের দিনে ৪ উইকেটের জয় পেয়েছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মিরাজ ও ইমরান তাহিরের বোলিং জাদুতে ১৮.৫ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস। জবাবে ৯ বল হাতে রেখেই জয় পেয়েছে গায়ানা।
ম্যাচের সপ্তম ওভারে বোলিংয়ে আসেন মিরাজ। প্রথম ওভারেই জন ক্যাম্পবেলকে আউট করেন। এই ওভারে ৬ রান খরচ করেন মিরাজ। নিজের দ্বিতীয় ওভারে ৪ রান দেন তিনি।
তৃতীয় ওভারে প্রথম বলেই কেমল স্যাভরিকে এলবিডাব্লিউয়ের ফাদে ফেলেন মিরাজ। একই ওভারের শেষ বলে চারিথ আসালাঙ্কাকে ফেরান। ১১ ওভার শেষে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সেন্ট লুসিয়া।
নিজের শেষ ওভারে অবশ্য কোন উইকেট নিতে পারেননি মিরাজ। চার ওভারে ১৩ রান খরচায় নিজের স্পেল শেষ করেন তিনি। গায়ানার অধিনায়ক ইমরান তাহির চার ওভারে ১৭ রান খরচায় পাঁচ উইকেট নেন।
শেষ পর্যন্ত ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া। সর্বোচ্চ ৪৩ রান আসে কামিল পুরানের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি গায়ানার। দলীয় ১৩ রানে মাভেন্দ্র দিনদিয়ালের উইকেট হারায় তারা। এরপর গ্লেন ফিলিপসের ৩৭, শাই হোপের ২১ ও কুইন্টন স্যাম্পসনের অপরাজিত ৩৭ রানে জয় পায় গায়ানা। ব্যাট হাতে ৪ বল খেলে ১ রান করে আউট হন মিরাজ।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গায়ানা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে সেন্ট লুসিয়া।



























‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি’