ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের লড়াই। পরের দিন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ। জামাল ভূঁইয়াদের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।

আসিয়ান কাপের গ্রুপপর্বে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে হামজা চৌধুরী-জামালরা ভূঁইয়ারা ১ অক্টোবর শেষ ম্যাচটি খেলবেন ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে আরও ৬ দল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে প্রস্তুতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু

আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬