ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূপাত হয়। তাদের সঙ্গে ছিল পুলিশ।

একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।

নিউজটি শেয়ার করুন

মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬