ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটির প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ষা শেষ হলেও ডেঙ্গুর ঝুঁকি পুরোপুরি কাটেনি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, বালতি কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন।

ইমদাদুল হক মিলন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশন, পৌরসভা কিংবা প্রশাসনের দায়িত্ব নয়। প্রত্যেক পরিবার ও নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ফুলের টব, বালতি, ডাবের খোসা, পরিত্যক্ত বোতল ও টায়ারসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

জাকারিয়া জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটি পরিচ্ছন্ন বাড়ি ও সচেতন নাগরিক ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

আপডেট সময় : ১১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬