জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগামীকাল শিল্পকলায়

- আপডেট সময় : ১১:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 6
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৩৪তম বর্ষ উদযাপন অনুষ্ঠান আগামীকাল ৩০শে সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রধান আলোচক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন (সাবেক মহাপরিচালক, শিল্পকলা একাডেমি), মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ (উপদেষ্টা, এটিএন বাংলা), সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ (সাংগঠনিক সম্পাদক, বিএফইউজে) এবং অ্যাডভোকেট কানিজ কাউসার রিমা।
সভাপতিত্ব করবেন জিসাস সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক শাওন আশরাফ। সার্বিক ব্যবস্থাপনায় উদযাপন কমিটির আহ্বায়ক এনামুল হক।
সংগঠনের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।























