ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনকে উড়িয়ে ঐতিহাসিক জয় পেল ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 8

চীনের বিপক্ষে দাপুটে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে ফিলিস্তিন। শুক্রবার চংকিং লংজিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘ফিদাই’রা।

দলের হয়ে জোড়া গোল করেছেন ওসাইদ আল-হামলাওয়ি ও ওদাই দাব্বাগ। অন্য গোলটি করেছেন আহমেদ আল-কাক।

ম্যাচের ১৬ মিনিটে গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন আল-হামলাওয়ি। ওদাই দাব্বাগের পাস থেকে বক্সের ভেতর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর ছয় মিনিট পর আবারও গোল করেন আল-হামলাওয়ি। এবার জেইদ কুনবারের পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলের ক্ষেত্রেও ভিএআরের সাহায্য নেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন দাব্বাগ। ওমিদ মাহাজনার পাস পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে চীনের জালে বল পাঠান তিনি। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফিলিস্তিন।

বিরতির পর পাঁচ খেলোয়াড় পরিবর্তন করে চীন। তবে তাতে ম্যাচের চিত্র বদলায়নি। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফিলিস্তিনের ব্যবধান ৪-০ করেন দাব্বাগ। বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চীন। তবে ৬৮ ও ৭৯ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে নেওয়া তাদের দুটি শটই আঘাত হানে ডান পোস্টে। প্রথমবার ওয়াং শাংইউয়ান এবং দ্বিতীয়বার লিউ ইয়াংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফিলিস্তিনের পক্ষে পঞ্চম গোলটি করেন আহমেদ আল-কাক। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। ৮২ মিনিটে দাব্বাগের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আল-কাক।

ম্যাচে ফিলিস্তিনের খালেদ আল-নাবরিস ৫০ মিনিটে হলুদ কার্ড দেখেন। চীনের গাও চুনইউ ৬৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বিপজ্জনকভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন।

চীনে একই প্রস্তুতি ক্যাম্পে এর আগে তাজিকিস্তানকেও ৪-২ গোলে হারিয়েছিল ফিলিস্তিন। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন আল-হামলাওয়ি।

নিউজটি শেয়ার করুন

চীনকে উড়িয়ে ঐতিহাসিক জয় পেল ফিলিস্তিন

আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬