ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রণবালীর সেটে বিজয়-রশ্মিকার মিষ্টি খুনসুটি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1

শুটিং সেটে যুদ্ধের আবহ, আর তার মাঝেই মজার খুনসুটি! বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার এমনই কিছু মুহূর্ত এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। ‘রণবালী’ সিনেমার সেট থেকে রশ্মিকার সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে যেন ফের আলোচনার কেন্দ্রে এলেন বিজয়।

ছবিতে রশ্মিকাকে দেখা গেছে বেগুনি রঙের সাবেকি শাড়ি ও সোনার গয়নায়। অন্যদিকে ঐতিহ্যবাহী পোশাকে হাজির বিজয়। দুজনের হাসি, দুষ্টুমি আর স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে মনে হয়েছে, ক্যামেরার পেছনেও তাদের রসায়নে কমতি নেই।

তবে ছবিগুলো ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে বিজয়ের ক্যাপশন। রশ্মিকাকে নিয়ে অভিনেতা লিখেছেন, ‘এখানে সবাই ওকে কিউট স্যাভেজ বলে ডাকে। আমার প্রতিদিনের বিনোদনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নিজে কতটা গম্ভীর, সেই ভাবনা থেকে ও আমাকে প্রতিনিয়ত দূরে রাখে।’

বিজয়ের এই কথার পরই যেন আরও একবার উত্তাল হয়ে ওঠে ভক্তদের দুনিয়া। কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করতে থাকেন অনুরাগীরা। কেউ তাদের ‘Pookie’ বলে ডাকছেন, আবার কেউ দুজনের এই মিষ্টি খুনসুটিকে সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে দেখছেন।

https://www.instagram.com/reel/DeB1-iYMq_v/?utm_source=ig_embed&ig_rid=A0QzC-GZjSS3cui21wHNLg6

‘রণবালী’ অবশ্য নিছক প্রেমের গল্প নয়। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামার পটভূমিতে রয়েছে ইতিহাস, সংঘর্ষ ও রক্তক্ষয়ী লড়াই। সিনেমায় রশ্মিকার চরিত্রের নাম জয়াম্মা। বিজয়কে দেখা যাবে ‘শিঙ্গনামালা বব্বিলি রণবালী’ চরিত্রে।

তবে তুমুল অ্যাকশনের এই গল্পে বিজয়-রশ্মিকার সম্পর্কের রসায়ন কতটা জায়গা করে নেয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের অন্যতম বিষয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে ১৬ অক্টোবর। সেদিনই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রণবালী’র।

নিউজটি শেয়ার করুন

রণবালীর সেটে বিজয়-রশ্মিকার মিষ্টি খুনসুটি

আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬