ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক ব্যবস্থার বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ, সেবা প্রদান ও সামাজিক অন্তর্ভুক্তির ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ডাক ব্যবস্থা শুধু চিঠি পৌঁছে দেওয়ার মাধ্যম নয়, এটি মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অবকাঠামো।

তিনি বলেন, বিশ্বের ৬ লাখ ৬০ হাজারের বেশি ডাকঘর এবং ৪৬ লাখ কর্মী মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক নেটওয়ার্ক সমাজ ও অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।

এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য- একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা- ডাক ব্যবস্থাকে বিভিন্ন সেবার একক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, তরুণদের ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পরিবারের জন্য ভার্চ্যুয়াল স্বাস্থ্যসেবা গ্রহণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশ কিংবা প্রবীণদের পাশে দাঁড়ানোর মতো নানা ক্ষেত্রে ডাক নেটওয়ার্ক বিশ্বস্ত সহায়ক হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বের মধ্যেও ডাক সেবার বড় শক্তি হলো মানুষের সরাসরি উপস্থিতি ও মানবিক সংযোগ। অনেক ক্ষেত্রে এসব সেবা ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া হয়, যা মানুষের আস্থা ও সম্পর্ককে আরও শক্তিশালী করে।

বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ডাক ব্যবস্থা বহুপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রাচীন উদাহরণ। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে বার্তা, পণ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

বিশ্ব ডাক দিবসে ডাক কর্মী এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা বিশ্বকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

ডাক ব্যবস্থার বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬