ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের বিভিন্ন শহরে হামাসের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / 170

ইসরাইলি বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ সোমবার (১ জানুয়ারি) সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তেল আবিবের দিকে ২০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়। এ সময় ইসরাইলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হামাসের ছোড়া একটি রকেটের টুকরো ইসরাইলের স্থানীয় এক হাসপাতালে গিয়ে পড়লেও, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের বিভিন্ন শহরে হামাসের রকেট হামলা

আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪