ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির মেয়াদ কমলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 176

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাস্তির মেয়াদ অর্ধেক কমেছে। এতে, তার সাজার মেয়াদ ১২ বছর থেকে কমে ৬ বছর হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ক্ষমা অনুমোদনের রাজকীয় বোর্ডের বিবৃতিতে জানানো হয়, কারাদণ্ডের মেয়াদ শুধু নয়; নাজিবের জারিমানাও কমানো হয়েছে। জরিমানা ২১ কোটি থেকে কমিয়ে ৫ কোটি রিঙ্গিত করা হয়েছে। জরিমানা পরিশোধের শর্তে সাজার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ২৩ আগস্ট।

তবে, জরিমানা দিতে ব্যর্থ হলে বাড়তি এক বছর কারাভোগ করতে হবে। ২০২০ সালে রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ বা ওয়ানএমডিবি’র অর্থ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন নাজিব।

জেলে আছেন ২০২২ সালের ২৪ আগস্ট থেকে। ওয়ানএমডিবি থেকে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়। সূত্র: সিএনএন, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

শাস্তির মেয়াদ কমলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪