ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / 191

ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন জেফ বেজোস। অ্যামাজন প্রতিষ্ঠাতা বেজোসের মোট সম্পদ বর্তমানে ২০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর টেসলা প্রধানে মাস্কের সম্পদ প্রায় ১৯৮ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়েছে। এর প্রভাবে মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

গত নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭০ বিলিয়ন ডলার ছিল। ওই সময় তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন। এবার একেবারে শীর্ষ ধনীর তালিকায় উঠলেন।

২০২১ সাল থেকে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ওপরের অবস্থানে ছিলেন। টেসলা ও এক্স ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক। নিউরালিংক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইডথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।

অপরদিকে বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবসাও পরিচালনা করছে। মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’ প্রতিষ্ঠা করেছেন জেফ বেজোস।

নিউজটি শেয়ার করুন

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪