ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ১৭২ বাইক দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • / 235

ঈদের দিন রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় সর্বমোট ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

মো. বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত ১২টা থেকে আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেলেই ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

বাচ্চু মিয়া আরও বলেন, ‘আমরা প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ঈদে ১৭২ বাইক দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, নিহত ৩

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪