ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় স্পেনের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 154

অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাকে সমর্থন দিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৬ই জুন) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। সূত্র: আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এক সংবাদ সম্মেলনে ম্যানুয়েল আলবারেস বলেন, আমাদের একমাত্র লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে অগ্রসর হওয়া।

এদিকে মিসর ঘোষণা করেছে, তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। এছাড়া আরো তিনটি দেশ ইতিমধ্যে এ মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। দেশ তিনটি হলো- হলো- কলম্বিয়া, লিবিয়া ও নিকারাগুয়া।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ই জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় স্পেনের সমর্থন

আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪