ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্নার-ফার্গুসনের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 0

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ চ্যাম্পিয়নস। বুধবার (৭ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের কাছে ৩৭ রানে হেরেছে মাহমুদউল্লাহর দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৩৬ রানেই তারা হারায় তিন উইকেট। তবে এরপর ম্যাচের চিত্র বদলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কলাম ফার্গুসন। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি।

ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও চারটি ছক্কা।

ফার্গুসন অবশ্য থামেননি। ৩৬ বলে ৬৩ রান করেন তিনি। ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। শেষ দিকে আরও বিধ্বংসী হয়ে ওঠেন বেন ডাঙ্ক। মাত্র ২৪ বলে অপরাজিত ৪৫ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আবু জায়েদ। ৪ ওভারে ৪৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। জিয়াউর রহমান পান দুটি উইকেট। রুবেল হোসেন নেন একটি। তবে রান আটকাতে পারেননি বাংলাদেশের বোলাররা। অস্ট্রেলিয়া শেষ পাঁচ ওভারে তোলে ৬৫ রান।

২০৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বড় জুটি না হওয়ায় প্রয়োজনীয় রানরেটও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাহমুদউল্লাহ রিয়াদ দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের কাছেও হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করেও সাত উইকেটে পরাজিত হয় মাহমুদউল্লাহর দল। অন্যদিকে অস্ট্রেলিয়ারও এটি টুর্নামেন্টে প্রথম জয়। এর আগে ভারত চ্যাম্পিয়নসের কাছে ৪৬ রানে হেরেছিল তারা। ফলে দুই দলই প্রথম জয়ের সন্ধানে নেমেছিল শারজাহতে। শেষ পর্যন্ত সেই অপেক্ষা ঘুচেছে অস্ট্রেলিয়ার।

নিউজটি শেয়ার করুন

ওয়ার্নার-ফার্গুসনের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

আপডেট সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬