ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 148

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে ইসরাইলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নিষেধাজ্ঞার আওতায় আনা ৫ ইসরাইলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন, সংস্থা ৩টির মধ্যে দু’টির জানা গেছে যে ৫ ইসরাইলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের মধ্যে দু’জন দু’টি সংস্থার প্রধান নির্বাহী।

এই সংস্থাগুলো হলো টিজাভ ৯, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা।

ইইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা-সহিংসতায় উসকানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগও রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে।

যে ৫ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ইইউয়ের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়।”

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪