ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / 144

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানী গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পরে আটজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে আটটি মৃতদেহ উদ্ধার করে।

প্রাইভেটকারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে।

নিহতের মধ্যে মো. শাওন (৩২) নাজিরপুরের হোগলাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে। আর আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে হলো শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩) । এ ছাড়াও নিহত মো. মোতালেব (৪৫) শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে। সাবিনা (৩০) তাঁর স্ত্রী। এই দম্পতির দুই ছেলে–মেয়ে হলো সোয়াইব (২) ও মুক্তা (১২)। পুলিশ জানায়, মৃতদেহগুলো পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, অবসরযাপনের জন্য শাওন ও তাঁর বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত ৩টার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারয়ে ফেলেন। এতে প্রাইভেটকারটি খালে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান, প্রাইভেটকার দুর্ঘটনায় আটজনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সবাই পানিতে ডুবে মারা গেছেন।

পিরোজপুর সদর থানার এস আই শাহজাহান কবির বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪