ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামীলীগের আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 153

আওয়ামীলীগের শাসনামলে গত ১৫ বছরে গড়ে প্রতিবছর অন্তত ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। শনিবার (২ নভেম্বর) এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে ড. ইফতেখারুজ্জামান বলেন, গেল ১৫ বছরে গড়ে প্রতিবছর অন্তত ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বিপুল পরিমাণ এ অর্থ ফেরত আনতে চাপ দিতে হবে পাচার হওয়া দেশগুলোকে।

তিনি আরও বলেন, দেড় দশকে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এ অর্থ ফেরত আনা অত্যন্ত কঠিন হলেও অবশ্যই সম্ভব। এক্ষেত্রে পাচার হওয়া দেশের সাথে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানান ড. ইফতেখারুজ্জামান। বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

‘আওয়ামীলীগের আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার’

আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪