ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সড়কে ঝরলো ৩ প্রাণ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 148

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন চালিত করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ ইং) ভোর ৫টার দিকে সাঁথিয়া উপজেলার সাঁথিয়া- মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা কাজের জন্য করিমন যোগে যাচ্ছিল। এসময় ওই স্থানে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক তাদের করিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

নিউজটি শেয়ার করুন

পাবনায় সড়কে ঝরলো ৩ প্রাণ

আপডেট সময় : ০১:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪