ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 119

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। নিহত ৪ জনই পুরুষ। মরদেহ ৪টি গেছে ৬ তলায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। পরে দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে আরও বলা হয়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫