ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পর্যন্ত হজে গেছেন ১৫ হাজার ১৫৪ জন, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 206

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এরমধ্যে একজন হজযাত্রী মারা গেছেন।

বাংলাদেশ হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে জানা গেছে, মৃত হজযাত্রীর নাম খলিলুর রহমান। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গিয়েছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গিয়েছেন ৪ হাজার ৯৪ জন।

গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এ ছাড়া ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন।

নিউজটি শেয়ার করুন

এখন পর্যন্ত হজে গেছেন ১৫ হাজার ১৫৪ জন, একজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫