ঢাকা ১০:২০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 153

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনসিবির মিট দ্য প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

ট্রাম্প জানান, দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়াটাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এসময়, তৃতীয়বার নির্বাচন করার কথা বিবেচনা করতে অনেকেই তাকে অনুরোধ করেছেন বলে দাবি করেন তিনি। তবে তা সম্ভব নয় বলেও জানান ট্রাম্প।

আমেরিকার সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু ট্রাম্প মাঝে মাঝেই এ সংক্রান্ত আলোচনাকে সামনে নিয়ে এসেছেন। গত মাসে ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা পণ্য বিক্রি শুরু হয়। কয়েকটিতে লেখা ছিল, ‘নিয়মগুলো পুনর্লিখন করো’। এ ঘটনার পর ট্রাম্পের তৃতীয়বার প্রেসিডেন্ট পদে লড়া নিয়ে জল্পনা বাড়তে থাকে।

সাক্ষাৎকারে নিজের উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর উত্তরসূরি কে হবেন, এ নিয়ে বিতর্কের মধ্যে নিজেকে টেনে নিতে চান না তিনি।

নিউজটি শেয়ার করুন

তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫