ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 136

ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

ফ্লাইটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক্স পোস্টে জানিয়েছে, এআই১৭১ ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় পুলিশ কমিশনার জানান, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় ৷ হতাহত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি ৷

নিউজটি শেয়ার করুন

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আপডেট সময় : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫