ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা অব্যাহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫
  • / 90

টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও ইরান। ইসরাইলি হামলার জবাবে এবার হাইফা শহরের বন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এ হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করেছিল তেহরান।

তরল বা গ্যাস আকারে গুদামজাত এ অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও রাজধানী তেল আবিব ও জেরুজালেমসহ ইসরাইলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান।

ইসরাইলে হামলা করেছে ইয়েমেনি হুতিরাও। এসব হামলায় পর উত্তর ও মধ্য ইসরাইল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা দপ্তর। শনিবারে রাতের হামলায় ২ জনসহ ইসরাইলে এখন পর্যন্ত প্রাণ গেছে ৬ জনের।

জেরুজালেম পোস্ট জানিয়েছে- ইরানের সবশেষ হামলায় আহত হয়েছে আরও ১২ জন। বিপরীতে ইরানে ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ১০ শিশুসহ অন্তত ৮০ জনের। এর আগে, একই দিনে তেহরানে জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপো হামলা চালায় ইসরাইল। তার জবাবেই হাইফায় আঘাত হানলো ইরান।

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা অব্যাহত

আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, রোববার, ১৫ জুন ২০২৫